ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

যুবদল নেতা আরমানকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ১০:৫৪:১৪ পিএম

ডেস্কনিউজঃ দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার দাবি, রোববার কাশিমপুর কারাফটক থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হলেও এখনো স্বীকার করছে না আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রোববার তিনি কাশিমপুর কারাগার-১ থেকে মুক্তি লাভ করে জেল গেটে বের হলেই সাদা পোশাকে একদল লোক প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এখনো তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে কোনো থানায় হস্তান্তর বা তাকে আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রিজভী বলেন, আরমান হোসেন আইনশৃঙ্কলাবহিনীর হাতেই রয়েছেন। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

কিউএনবি/বিপুল/ ৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৩

▎সর্বশেষ

ad