ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বেলারুশে ইউক্রেন-রাশিয়ার তৃতীয় বৈঠক শুরু

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ১০:৪৫:৫০ পিএম

ডেস্কনিউজঃ যুদ্ধ বন্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়া। স্থানীয় সময় সোমবার বিকেলে বেলারুশে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত ভ্লাদিমির মেডিঙ্কসি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে কে রয়েছেন তা জানা যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও।

যুদ্ধ বন্ধ ও নানা বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে গত দুই দফা বৈঠক করেছে ইউক্রেন ও রাশিয়া। প্রথম বৈঠক হয় ২৮ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় বৈঠক হয় ৩ মার্চ।

বিপুল/ ৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:৪২

▎সর্বশেষ

ad