ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনকে আত্মসমর্পণের আহ্বান পুতিনের, অন্যথায়…

admin | আপডেট: ০৭ মার্চ ২০২২ - ০১:৫৮:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির। অন্যথায়, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ সেনা অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার ইউক্রেনের মারিউপোল, খারকিভ, সুমি ও রাজধানী শহরে কিয়েভে হিউম্যানিটারিয়ান করিডোরের অংশ হিসেবে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতেই এই সম্মতি পুতিন বাহিনীর। এর আগে শনিবারও মারিউপোলে সাময়িক অস্ত্রবিররিত দেওয়া হয়েছিল। পরবর্তী দুই দিনে ওই নগরী থেকে প্রায় ২ লাখ লোক বেসামরিক জনগণ সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি দেশটিতে সেনা অভিযান চালিয়ে যাবেন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরীতে আটকে পড়া বেশিরভাগ লোককেই রুশ বাহিনী ঘিরে রেখেছে। গত ছয় দিনেরও বেশি সময় ধরে গোলাবর্ষণ থেকে বাঁচতে লুকিয়ে আছেন তারা। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রুশ সেনারা।

রবিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। ফোনে পুতিন এরদোয়ানকে বলেছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলে ও মস্কোর দাবি মেনে নিলেই কেবল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

রাশিয়ার দাবি, ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad