ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:০৮:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার ‘পরিস্থিতি এবং  আমাদের ঐক্যবদ্ধ পাল্টা জবাব’ বিষয়ে আলোচনার জন্য সোমবার মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। একথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপি’র।

এ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন প্রশাসন সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। বৈঠকটি স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের বিভিন্ন নগরীর রাজপথে রাশিয়ার বাহিনী যুদ্ধ করায় তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে এক ঘরে হয়ে পড়বে এবং অবিবেচকের মতো এ যুদ্ধ ঘোষণা করায় তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে পশ্চিমা দেশগুলোর আকাশসীমা ও গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক রয়েছে।

এদিকে রোববার সকালে জি-৭ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এবং মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন, “বিশ্বের ধনী দেশগুলো নিয়ে গঠিত এ গ্রুপ মস্কোর ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে ‘একেবারে ঐক্যবদ্ধ’ রয়েছে।”

জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বাইডেন মিত্র দেশগুলোর সাথে এ বৈঠকের ডাক দেন।

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad