ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুশ বহরে সফল ড্রোন হামলার দাবি ইউক্রেনের

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ০২:৫০:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  খারসনের কাছে রাশিয়ার বাহিনীর একটি বহরে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। 

ইউক্রেন বিমান বাহিনী রোববার ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, সেনারা সফলভাবে এই হামলা চারিয়েছে।

ড্রোন হামলাটি কখন চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে, খারসনের উত্তরে চোরনোবায়িভকাতে এই হামলা হয়। 

ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে একটি রাস্তায় সামরিক বহরের উপস্থিতি দেখা গেছে। 

হঠাৎই ওই বহরের মাঝামাঝি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় বহরটিকে হতবিহ্বল অবস্থায় দেখা গেছে।    

রাশিয়ান সেনাদের দিনিপার নদী অতিক্রম করার চেষ্টায় গত কয়েকদিন ধরে খেরসনে ইউক্রেনের সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে।
সূত্র: সিএনএন

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৯

▎সর্বশেষ

ad