ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীন-ভারতের ভোট ছাড়াই বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৩৩:২৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রুশ হামলা ইস্যুতে রাশিয়াকে একঘরে করতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করছে পশ্চিমা মিত্ররা। এর অংশ হিসেবে জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের বিরল জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। আজ সোমবার বিশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘের বিশেষ সাধারণ সভা ডাকার লক্ষ্যে গতকাল রোববার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সে প্রস্তাবে ভোট দেয়নি ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এ ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসংঘের ইতিহাসে বিরল। এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল, তখন এ ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল।

স্থায়ী-অস্থায়ী মোট ১৫ সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ১১ সদস্য বিশেষ সাধারণ সভা ডাকার প্রস্তাবে সায় দিয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত এ ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

আর, রাশিয়া স্বভাবতই এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে, এ ধরনের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ‘ভেটো’ দিতে পারে না। এ কারণে ১১-১ ব্যবধানে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়।

এর আগে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জাতিসংঘে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এরপরও ভারত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গেল না।

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad