ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভোর হতেই আবারও গোলাগুলি-বিস্ফোরণে প্রকম্পিত কিয়েভ-খারকিভ

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৫৪:০৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

রবিবার খারকিভ শহর রুশ বাহিনী দখলে নিলেও কিছুক্ষণ পর সেটি পুনর্দখলের দাবি করে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে, সোমবার হামলার পঞ্চম দিন ভোর হতেই রাজধানী কিয়েভ-খারকিভে প্রচণ্ড গোলাগুলি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রবিবার সারাদিন যুদ্ধ শেষে রাতে কয়েক ঘণ্টার জন্য নীরব হয়ে যায় ওই দুই নগরী। কিন্তু সোমবার ভোর হতেই আবারও প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলিতে প্রকম্পিত হয়ে ওঠে এই দুই শহর। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৩

▎সর্বশেষ

ad