ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তানজানিয়ার কিলি পলের মতো রিল বানানো হোক ভারতে, চাইছেন মোদী

admin | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৪৭:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  কাঁচা বাদাম গাওয়া কিলি ও নিমা পলের মতো রিল বানাক ভারতের ছেলেমেয়েরা, এমনটাই চাইছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রোববার ছিল মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮৬তম সম্প্রচার। সেখানেই মোদী এই ধরনের লিপ সিঙ্কিং ভিডিও বানানোয় ছোটদের উৎসাহ দিতে বলেন।

বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের খ্যাতি সত্যিই এখন ভুবনজোড়া। নিছক বাদাম বেচার গান ভাইরাল হয়ে যাওয়ার পরে তা আন্তর্জাতিক মঞ্চেও চলে যায়। সে গানে ঠোঁট মিলিয়ে নেচেছেন অনলাইনের বিখ্যাত জুটি কিলি ও নিমা।

তানজানিয়ার এই জুটি ইন্সটাগ্রামে বাংলা কাঁচা বাদাম গানে নেচে যে ভিডিও বানান, তাও ভাইরাল হয়ে যায়।

এ বার সেই ভাই-বোন জুটির নাম শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। শুধু তাই নয়, ভারতে ছোটরা যাতে এই ধরনের ভিডিও বানায় তার জন্য আর্জিও প্রকাশ করেছেন মোদী।

রোববার ছিল মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮৬তম সম্প্রচার। সেখানেই মোদী ভারতীয় ভাষার প্রচার ও প্রসার বাড়াতে এই ধরনের লিপ সিঙ্কিং ভিডিও বানানোয় ছোটদের উৎসাহ দিতে বলেন।

তবে নিছক বিনোদনের জন্য এমন ভিডিও বানানোয় উৎসাহ দেননি মোদী। তিনি বলেছেন, ‘‘কিলি ও নিমা ভাইবোনের মতো সবাই বিশেষ করে বিভিন্ন রাজ্যের ছোটরা এমন ভিডিও বানান।’’ মোদী চেয়েছেন, এক রাজ্যের গান গাক অন্য রাজ্যের ছেলেমেয়েরা। এর ফলে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন ভাষা জনপ্রিয় হবে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৬

▎সর্বশেষ

ad