ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

উত্তেজনা বাড়িয়ে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:৩৪:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  উত্তেজনা বাড়িয়ে আজ রবিবার চলতি বছরে দু’মাস না যেতেই অষ্টমবারের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। বেইজিং উইন্টার অলিম্পিক চলার এক মাস তুলনামূলক নীরব থাকার পর দেশটি এ পরীক্ষা চালালো। খবর সিএনএন এর।

এক লিখিত বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, সকাল ৭টা ৫২ মিনিটে আমাদের সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে।

সর্বশেষ পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি সম্পর্কে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। জাপানও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্ব যখন ইউক্রেন সঙ্কট মোকাবেলার চেষ্টা করছে তখন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দুঃখজনক।

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad