ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বার্লিনে লক্ষাধিক লোকের বিক্ষোভ মিছিল

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:৩০:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  :  ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যাতে সমবেত হয়েছে এক লক্ষেরও বেশি প্রতিবাদী।

বিবিসি জানিয়েছে, রোববার বিকেলে বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টরিকলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখনও মানুষ আসছে। 

বিক্ষোভকারীরা বলছেন, তিন কিলোমিটার দূরের আলেকজান্ড্রাপ্লাৎজ পর্যন্ত পুরো এলাকাটাই মানুষে ভরে যাবে।

জার্মানি এই যুদ্ধে ইউক্রেনকে ১ হাজার ট্যাংকধ্বংসী অস্ত্র এবং ৫শ স্টিংগার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ দেশটির সামরিক নীতিতে বড় ধরনের এক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শোলৎজ সম্প্রতি দেশটির পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে বলেছেন, এ বছর সরকার সামরিক সরঞ্জামের জন্য ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করবে।

চ্যান্সেলর বলেছেন, এখন থেকে জার্মানির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দুই শতাংশের বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে।

এদিকে, রাশিয়াতেও যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা ইউক্রেনে মস্কোর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি প্রতিবাদকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সূত্র- বিবিসি।

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad