ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার দান করছেন জাপানি ধনকুবের

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:২৮:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাপানি ধনকুবের হিরোশি মিকিতানি আজ রবিবার বলেছেন, ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন। রাশিয়ার আগ্রাসন গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। ই-কমার্স জায়ান্ট রাকুটেন-এর এই প্রতিষ্ঠাতা ইউক্রেনের পেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লেখা চিঠিতে বলেছেন, এক বিলিয়ন ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) তিনি পাঠাতে চান। ইউক্রেনের যেসব মানুষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মানবিক সহায়তার জন্য এই অর্থ তিনি পাঠাবেন।

তিনি আরো বলেছেন, ২০১৯ সালে কিয়েভ গিয়েছিলেন। ওই সময় জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। চিঠিতে তিনি লিখেছেন, আমার ভাবনাতে আপনি (ইউক্রেনের পেসিডেন্ট) এবং আপনার দেশের জনগণ রয়েছে। আমি বিশ্বাস করি যে, অযৌক্তিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে পদদলিত করা গণতন্ত্রের জন্য হুমকি হবে। তিনি আরো লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি যে- রাশিয়া এবং ইউক্রেন এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত দ্রুত সম্ভব আবারো শান্তি ফিরে পাবে।
সূত্র: এনডিটিভি।

 

 

কিউটিভি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad