ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

খারকিভ শহরে চলছে রাস্তায় রাস্তায় যুদ্ধ

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:১৭:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : খারকিভ শহরে রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে, এবং এর নানা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় সৈন্যদের একটি দল একটি দেয়ালের আড়ালে অবস্থান নিয়েছে, এবং একজন সৈন্যকে কাঁধ-থেকে-নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা যাচ্ছে।

বিবিসির সংবাদদাতা পল এ্যাডামস জানাচ্ছেন, প্রকৃত অর্ধে খারকিভ শহরেই রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ বা ‘স্ট্রিট ফাইটিং হচ্ছে।

রাস্তার যুদ্ধ অত্যন্ত গোলমেলে এবং কখন কি হবে তা আগে থেকে বলা কঠিন। আক্রমণ ও প্রতিরক্ষা – দু’দিক থেকেই এ যুদ্ধ এক কঠিন পরীক্ষা।

শহরটি থেকে প্রকাশ পাওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার কোণায় কোণায় ইউক্রেনের সৈন্যরা রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করছে, এবং রুশ সৈন্যরা সাঁজোয়া যানের পেছনে পেছনে পায়ে হেঁটে এগুচ্ছে।

পল এ্যাডামস লিখছেন, গত কয়েকদিনে রুশ কৌশল ছিল বড় শহরগুলো এড়িয়ে চলা, এবং দৃশ্যতঃ তাদের ইচ্ছা ছিল রাজধানী কিয়েভে ঢুকে সরকার পরিবর্তন ঘটানো।

খারকিভের ক্ষেত্রে হয়তো সেই কৌশলে একটা পরিবর্তন আনা হয়েছে। খারকিভ শহরটি রুশ সীমান্তের একেবারে কাছে, এবং বরাবরই এ সম্ভাবনা ছিল যে রুশ অভিযান হলে এ শহরটিই হয়তো প্রথম বিপদে পড়বে। সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৭

▎সর্বশেষ

ad