ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিদেশিদের ইউক্রেনে এসে যুদ্ধ করার আহ্বান জেলেনস্কির

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:২০:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে এসে বিদেশিদের রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন একটি বিদেশি বাহিনী গঠন করে রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ দাবি জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সারা পৃথিবীর নাগরিক, ইউক্রেন, শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের’ প্রতি তিনি এ আহ্বান জানাচ্ছেন বলে উল্লেখ করেছেন। জেলেনস্কি আরও বলেন, যে কেউ যদি ইউক্রেনের প্রতিরক্ষায় যোগ দিতে চান, তিনি এসে ইউক্রেনীয়ানদের পাশাপাশি যুদ্ধ করতে পারেন।

উল্লেখ্য, ইউক্রেন ন্যাটো জোট সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস রবিবার জানান- কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায়- তাহলে তারা একে সমর্থন দেবেন।

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad