ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে রুশ আক্রমণকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করল তুরস্ক

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:০৪:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছে তুরস্ক। এই ঘটনাকে ‘রুশ আক্রমণ ইস্যুতে তুরস্কের ‘কথার সুরে পরিবর্তন’ হিসেবে অভিহিত করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এতদিন পর্যন্ত তুরস্ক রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেনি। মস্কোর আক্রমণকে  ‘যুদ্ধ’  বলার ফলে— ন্যাটো সদস্য তুরস্ক এখন আন্তর্জাতিক আইন মেনে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবে। 

প্রসঙ্গত, ভূমধ্যসাগর থেকে রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রণাধীন দুটি প্রণালী দিয়ে তাদের যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে নিচ্ছে ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার তুরস্কের প্রতি রাশিয়ার যুদ্ধজাহাজ আটকানোর অনুরোধ জানাচ্ছেন। কিন্তু রবিবারের আগ পর্যন্ত তুরস্ক বলে আসছিল—আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে তারা রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আটকাতে পারছেন না। 

১৯৩৬ সালের মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী বসফরাস এবং দার্দেনেলিস প্রণালীর কর্তৃত্ব তুরস্কের হাতে রয়েছে। চুক্তির বিধান অনুসারে, নিরাপত্তার ঝুঁকি মনে করলে কিংবা যুদ্ধের জন্য এই প্রণালী দিয়ে কোনো দেশ জাহাজ নিলে তুরস্ক জাহাজ আটকাতে পারবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের চতুর্থ দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়াকে অবিলম্বে ‘যুদ্ধ’ বন্ধ ঘোষণা দিয়ে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। 

এর আগে শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাজাখস্তানে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে রুশ জাহাজগুলো তারা আটকাতে পারছেন না। সেই বিধানটি হলো- কোনো দেশ চাইলে নিজস্ব ঘাঁটিতে যুদ্ধজাহাজ নিতে পারবে। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। ফলে তারা রাশিয়ার জাহাজ আটকাতে পারছেন না।  

 

 

কিউটিভি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad