ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বেলারুশ থেকে আসা ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি ইউক্রেনের

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:২৭:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলার আজ চতুর্থ দিন। সীমান্তের তিন দিক থেকে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার প্রতিবেশী বেলারুশ থেকে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, বেলারুশ থেকে কিয়েভে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। টিইউ-২২ বোমারু বিমান দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সেনাবাহিনী। এটাকে তিনি ইউক্রেন এবং দেশটির জনগণের ওপর ‘যুদ্ধাপরাধ’ হিসেবে মন্তব্য করেন।সিএনএনের খবরে বলা হচ্ছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণে প্রতিবেশী বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেলারুশ সরকারের সহায়তায় রুশ সেনারা বেলারুশ দিয়ে ইউক্রেন সীমান্তে প্রবেশ করে। রুশ আক্রমণে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্র বেলারুশের নয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

 

 

কিউটিভি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad