ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন থেকে ২ লাখ মানুষ পালিয়ে গেছেন ৩ দেশে

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:২৯:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নতুন তথ্য মিলেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ ইউক্রেন থেকে ৩টি দেশে প্রবেশ করেছেন। এ পর্যন্ত ২ লাখ মানুষের মধ্যে ৪৩ হাজার পালিয়েছেন রোমানিয়ায়। আর ১ লাখ ৫০ হাজার মানুষ প্রবেশ করেছেন পোল্যান্ডে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। রাজধানী কিয়েভে প্রবেশের পর আজ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রুশ সেনারা। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

খারকিভ প্রশাসনের প্রধান জানান, শহরে নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছে রুশ সেনারা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিছু রুশ সেনা ও গাড়ি খারখিভের রাস্তায় টহল দিচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে খারকিভ কর্তৃপক্ষ। খারকিভের প্রশাসন প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেন সেনাবাহিনী শত্রুদের নির্মূল করবে। কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হবেন না।’

সূত্র : বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

▎সর্বশেষ

ad