ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৫৬:২২ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো।  এর ফলে রাশিয়ার কোনো বিমান আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না। রাশিয়ান নিউজ এজেন্সি তাস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কবে এই নিষেধাজ্ঞা জারি হবে তা এখনও পরিষ্কার নয়।

এদিকে এর আগেই রাশিয়ার বিমান চলাচলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া। এবারে তাদের পথেই হাঁটল ইউরোপীয় ইউনিয়ন। 

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলো একের পর নিষেধাজ্ঞা দিতে শুরু করে রাশিয়ার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় এয়ারলাইন্স অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আরও দুটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

পোল্যান্ড এবং চেক রিপাবলিকও রাশিয়ার সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে। আর বৃহস্পতিবার জাপান এয়ারলাইন্স মস্কোর সঙ্গে তাদের ফ্লাইট বাতিল করেছে। 

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

▎সর্বশেষ

ad