ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভারত-আমেরিকার ওপর ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশন, রাশিয়ার হুমকি

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৩৬:১৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে সেনা অভিযান, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো থেকে আসছে একের পর এক নিষেধাজ্ঞা। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে, মহাকাশ স্টেশন টিকিয়ে রাখতে সহায়তা দেওয়া বন্ধ করে দিতে পারে রাশিয়া এমন হুমকি দেয়া হয়েছে।

রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এক টুইটে বলেছেন, ‘যদি আপনারা আমাদের সহায়তা না করেন, তবে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ইউরোপ কিংবা আমেরিকায় ভেঙে পড়া কে ঠেকাবে? ৫০০ টন ওজনের এই অবকাঠামোর চিন কিংবা ভারতের ওপরও ভেঙে পড়ার আশঙ্কা আছে। আপনারা কী তাদেরও হুমকিতে ফেলতে চান? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রাশিয়ার ওপর দিয়ে উড়তে পারে না। সুতরাং সব ঝুঁকি আপনাদের। পরিস্থিতি মোকাবেলায় আপনারা তৈরি তো?’

তাই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দায়িত্বহীন আচরণ না করে বন্ধুত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এই রুশ কর্মকর্তা। যদিও আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছিলো, নতুন নিষেধাজ্ঞা মহাকাশে দুই দেশের সহায়তার ওপর কোনো প্রভাব ফেলবে না।

সূত্র: এনডিটিভি

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৬

▎সর্বশেষ

ad