ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন রক্ষায় যুদ্ধে নামছেন কিংবদন্তি দুই বক্সার

admin | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:৫১:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন থেকে মাতৃভূমি ইউক্রেনের রক্ষায় যুদ্ধে নামার ঘোষণা দিলেন সাবেক বিশ্বসেরা বক্সার ভিতালি ক্লিৎসকো। অস্ত্র হাতে তুলে নিলেন এ বক্সার। তার সঙ্গে ভাই  ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও তৈরি। দুই ভাই মিলে জীবন বাজি রেখে দেশের সার্বভৌম রক্ষায় ঝাঁপিয়ে পড়তে অঙ্গিকার করেছেন।

ভিতালি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন অনেককার। হেভিওয়েট শিরোপা লড়াইয়ে ১৫ জন বিশ্বসেরাকে কুপোকাত করেছেন ক্যারিয়ারে। ২০১১ সালে ভিতালি ও তার ছোট ভাই ভ্লাদিমির ক্লিৎসকো যুগল হিসেবে সবচেয়ে বেশি হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।

রুশ সেনাদের আগ্রাসনে রাজধানী কিয়েভ আক্রান্ত হবার ভিতালি বলেছেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল। আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।’

উল্লেখ্য বক্সিং ছেড়ে দেওয়ার পর ২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রের দায়িত্ব পালন করছেন ভিতালি ক্লিৎসকো।  

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

কিউটিভি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad