ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রথমবারের মতো ‘রেসপন্স ফোর্স’ মোতায়েন করছে ন্যাটো

admin | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৪২:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইউক্রেন আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে ন্যাটো জোট এই প্রথমবারের মতো দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণের মতো ‘রেসপন্স ফোর্স’ মোতায়েন করছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ। খবর ফক্স নিউজের। শুক্রবার ন্যাটো নেতাদের অংশগ্রহণে এক ভিডিও সম্মেলনের পর স্টলেনবার্গ বলেন, বর্তমানে একটি ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। এ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছে এবং তারা সত্যিকার অর্থে আগ্রাসী রুশ বাহিনীকে প্রতিরোধে সফল হয়েছে।

তিনি বলেন, ব্যাপক পরিসরে রাশিয়ার-ইউক্রেন আগ্রাসন চলছে। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এবং মস্কো বলেছে, ইউক্রেন সরকারের পরিবর্তন করা হচ্ছে তাদের উদ্দেশ্য। স্টলেনবার্গের সতর্ক বাণী হচ্ছে, ক্রেমলিনের আগ্রাসনে নন-ন্যাটো সদস্য দেশ ইউক্রেনের পাশের ইউরোপের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন স্বাভাবিক’ হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের বাধা ও প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছি। শুক্রবার ন্যাটোর মিত্র দেশগুলো আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করেছে। ফলে আমরা আমাদের অবস্থান আরও জোরদারে এবং যে কোনো দৈব ঘটনা দ্রুত মোকাবিলায় স্থল, নৌ ও আকাশ সীমান্তে ন্যাটো রেসপঞ্জ ফোর্সের (এনআরএফ) বিভিন্ন শক্তি মোতায়েন করছি।’

ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের আগ্রাসন শুরুর পর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র দেশগুলোর হাজার হাজার সৈন্য পৌঁছেছে। স্টলেনবার্গ বলেন, আমরা শতাধিক যুদ্ধবিমান সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছি এবং ৩০টির বেশি আলাদা স্থানে তা পরিচালনা করা হচ্ছে। তাছাড়া একেবারে উত্তরাঞ্চল থেকে ১২০টির বেশি জাহাজ ভূমধ্যসাগরে পাঠানো হচ্ছে।’তবে কোথায় পাল্টা বাহিনী পাঠানো হচ্ছে, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

 

কিউটিভি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

▎সর্বশেষ

ad