ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিন-লাভরভের সম্পদ জব্দ করছে ইউরোপীয় ইউনিয়ন

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:১০:২৪ পিএম

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পদ জব্দ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর ইইউ এ নিয়ে ইইউ তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করল বলে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।

ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা স্থানীয় সময় শুক্রবার তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞার অনুমোদন করার পরিকল্পনা করছেন বলে এই ব্যাপারে অবগত তিনজনকে উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে।

অবশ্য পুতিন ও লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। ইইউ কূটনীতিক সমাধানের পথ খোলা রাখতে চায় বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ইইউ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যত দ্রুত সম্ভব অগ্রসর হচ্ছি। আরও প্রভাবশালী রাশিয়ানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিপুল/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৯:০৪

▎সর্বশেষ

ad