ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চেরনোবিলকে রক্ষা করেছি: রাশিয়া

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:০৩:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রটি রক্ষা করার জন্য তাদের সৈন্যরা সেটি নিয়ন্ত্রণে নিয়েছে।

তারা বলছে এর কারণ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এবং অন্য সন্ত্রাসী সংগঠনগুলো দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে যেন পারমাণবিক উস্কানির পরিস্থিতি তৈরি করতে না পারে।

রাশিয়া আরও জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রের আশেপাশে তেজষ্ক্রিয়তা বিকিরণের হার খুবই স্বাভাবিক এবং তাদের কর্মীরা পরিস্থিতি তদারক করছে।

বৃহস্পতিবার এই পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়ার সৈন্যরা।

বিবৃতিতে রাশিয়া আরও দাবি করেছে, তারা যুদ্ধে জয় লাভ করছে। তাদের সৈন্যরা দোনেৎস্ক এবং লুহানস্কের দিকে এগিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত ১৫০ জনের বেশি ইউক্রেনের সৈন্য আত্মসমপর্ণ করেছে এবং অসংখ্য সামরিক স্থাপনা, অস্ত্র ও যানবাহন ধ্বংস করা হয়েছে।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এর আগে একটি ফেসবুক পোস্টে দাবি করেছে যে, তারা দোনেৎস্ক এবং লুহানস্কে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং রাশিয়ার সৈন্যরা হামলা করে সফলতা পায়নি। বরং তাদের নিজেদের এলাকায় হটিয়ে দেয়া হয়েছে।

তবে কোন পক্ষের দাবিই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় বিবিসি।

কিউটিভি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

▎সর্বশেষ

ad