ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা, জেনে নিন এটি কী?

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:১৮:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুদ্ধ শুরুর বেশ কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা করা হয়েছে।  জেনে নিন ‘ফাদার অব অল বম্বস’ আসলে কী?

‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?

এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা, যার অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চলজুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় লক্ষ্যস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭ সালে এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি’র থেকে এটি চার গুণ বেশি শক্তিশালী।

‘মাদার অব এল বম্বস’ রয়েছে আমেরিকার কাছে। ২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য সাননিউ ইয়র্ক টাইমসএনডিটিভি

কিউটিভি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad