ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে হামলা বন্ধের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ০২:৪৪:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে ভয়াবহ সামরিক অভিযান শুরু হয়েছে। স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।  ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। আক্রমণের প্রথম দিনেই দেশটিতে নিহত হয়েছেন ১৩৭ জন। আহত হয়েছেন তিন শতাধিক।

ইউক্রেনে রুশ হামলার পর দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে রাশিয়ার অনেক শহরে বিক্ষোভ হয়েছে। খবর বিবিসির। 
এসব বিক্ষোভে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে রুশ পুলিশ। এদের মধ্যে মস্কোতে ৯০০ জনকে ও সেন্ট পিটার্সবার্গে ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও এবং ছবিতে হাজার হাজার মানুষকে ‘যুদ্ধকে না বলুন’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় মিছিল করতে দেখা যায়। কিছু প্ল্যাকার্ডে সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করা হয়েছে।

ইউক্রেন হামলার সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোর পুসকিন স্কয়ারে হাজার হাজার মানুষ  জড়ো হয়েছিলেন।  সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভ করেছেন প্রায় এক হাজার মানুষ। রুশ পার্লামেন্টের ভবনের নিম্নকক্ষের সামনের গেটে স্প্রে পেইন্ট দিয়ে ‘সে নো টু ওয়্যার’ লেখা হয়েছে।  রাশিয়া ছাড়াও বিশ্বের আরও অনেক শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শত শত বিক্ষোভকারীর শরীরে ইউক্রেনের পতাকা জড়িয়ে জাতিসংঘের রুশ মিশনের দিকে মিছিল করেছে।
 

 

 

কিউটিভি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad