ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিজেদের ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেনের সেনারা

admin | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২২ - ০১:৪৬:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার দোহায় দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে স্থল, আকাশ এবং নৌপথে ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। 

ইউক্রেনের বাহিনীও প্রতিরোধ শুরু করেছে। রুশ বাহিনী ঠেকাতে তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইভানকিভ শহরে তাতারিভ নদীর ওপর নির্মিত একটি ব্রিজ উড়িয়ে দিয়েছেন। শহরটি রাজধানী শহর কিয়েভ থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। 

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা যাতে রাজধানীর দিকে অগ্রসর না হতে পারে তার জন্য তারা ব্রিজ উড়িয়ে দিয়েছেন। ব্রিজ ধ্বংস করে প্রাথমিকভাবে ভালো ফলাফলও পেয়েছে ইউক্রেন বাহিনী। তারা বলছে, এর মাধ্যমে রাশিয়ার বাহিনীর রাজধানীর দিকে অগ্রযাত্রা থেমে গেছে। 

 

 

কিউটিভি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

▎সর্বশেষ

ad