ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিল রাশিয়া

admin | আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:৩৩:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার পর আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিল রাশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল থাকবে বলে জানানো হয়েছে। সামুদ্রিক এবং নদী পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য দিয়েছে।

আজভ সাগরে রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই সামুদ্রিক বন্দর রয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় সমুদ্রবন্দর মারিউপল, যা এই আজভ সাগরেই অবস্থিত। তবে এই সাগরের প্রবেশমুখ কের্চ প্রণালী নিয়ন্ত্রণ করে রাশিয়া। এদিকে, বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভে মিসাইল হামলাসহ বোমা হামলা খবর পাওয়া গেছে।

এরই মধ্যে রুশ বোমা হামলায় সাতজন ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, ওডেশা এলাকার পার্শ্ববর্তী পোডিলস্কে সেনা চৌকিতে বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। এছাড়া মারিউপল এলাকায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আল-জাজিরা, রয়টা

 

 

কিউটিভি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad