ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফ্রাইং প্যানের আঘাতে মাকেই মেরে ফেললেন! কেন?

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ০২:০১:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  বাসন পরিষ্কার করতে বলেছিলেন মা। আর তাতেই চটেছিল কিশোরী মেয়ে। এজন্য বকাও খেয়েছিলেন। আর এতেই মেজাজ সপ্তমে চড়ে যায়। তারপরই হাতে থাকা ফ্রাইং প্যান দিয়ে মায়ের মাথায় পর পর আঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ভারতের দিল্লির। পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডায় একটি আবাসনে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাসন ধোয়া নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে আচমকাই মায়ের উপর ফ্রাইং প্যান দিয়ে হামলা চালায় মেয়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় ওই নারীর। এঘটনায় অভিযুক্ত মেয়েকে রাখা হয়েছে সংশোধনাগারে। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০১

▎সর্বশেষ

ad