ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা ইইউ’র

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ১০:২৫:৫২ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  তিন দেশ থেকে পাওয়া অস্ত্র দিয়ে বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।  

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ থমাস অ্যান্ড্রু। 

তিনি বলেন, চীন, রাশিয়া ও সার্বিয়া মিয়ানমারের জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। গেল বছর অভ্যুত্থানের সময় থেকে ওইসব অস্ত্র সাধারণ মানুষের ওপর নৃশংসতায় ব্যবহার করছে জান্তা সরকার।

এ অবস্থায় অস্ত্র সরবরাহ বন্ধ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ দাবি করেন অ্যান্ড্রু। 

এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানিকে এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে মোট ১০টি কোম্পানি ও ৬৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

কিউটিভি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

▎সর্বশেষ

ad