ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন সংকট: আফ্রিকা সফরের মাঝ পথ থেকে ফিরে আসছেন এরদোগান

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ১০:১৯:১৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  চারদিনের জন্য রবিবার আফ্রিকা সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। এই সফরে কঙ্গো, সেনেগাল ও গিনি-বিসাউয়ের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল তার। তবে আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসছেন এরদোগান। 

ইউক্রেন ইস্যু নিয়ে ন্যাটোর ডাকা জরুরী বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার এরদোগানের গিনি-বিসাউ যাওয়ার কথা ছিল। 

কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্টর দপ্তর থেকে দেওয়া বিৃবতিতে জানানো হয়, গিনি-বিসাউয়ে যাওয়ার বদলে মঙ্গলবারই তুরস্কে ফিরে আসবেন এরদোগান। 

উল্লেখ্য, রাশিয়া সোমবার ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর এ বিষয় নিয়ে জরুরী বৈঠকে বসার ঘোষণা দেয় ন্যাটো। বুধবার অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

কিউটিভি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

▎সর্বশেষ

ad