ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২৪ ঘণ্টায় বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু-শনাক্ত

admin | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২২ - ১০:২৫:০৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বের দেশে দেশে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মানাসহ বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত আরও বেড়ে গেছে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ২৩ হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে আরও ৮ হাজার ৬৫৮ জনের।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ১২ লাখ ৪৮ হাজার ৪৫০ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ৬ হাজার ১৭৩ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৮০৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৪ হাজার ৯৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩০২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৭০ হাজার ৫৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩৭১ জনের।

কিউটিভি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪

▎সর্বশেষ

ad