ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মার্কিন দুই অস্ত্র কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল চীন

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:০৬:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিল বেইজিং সরকার। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন। 

তিনি বলেন, তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য তাইপের কাছে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জামাদি বিক্রি করেছে লকহিড মার্টিন ও রেইথন। এজন্য এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াং ওয়েনবিন বলেন, আমেরিকা এবং তার মিত্রদেরকে আবারও বেইজিং আহ্বান জানাচ্ছে যে, আপনারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করুন। পাশাপাশি তাইপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন।

তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতির আওতায় অন্য কোনো দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক বেইজিং তা পছন্দ করে না।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউটিভি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad