ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বজরং দলের সদস্য খুনের পর উত্তেজনা, কর্ণাটকের স্কুল-কলেজ আবারও বন্ধ

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:২৭:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কর্ণাটকের শিবামোগা শহরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একজন সদস্য হত্যার জেরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরটির সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। নিহতের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে সহিংসতা শুরু হওয়ার জেরে আজ কর্ণাটক রাজ্য সরকার স্থানীয় প্রশাসনকে দোষারোপ করেছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুমতি দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে দোষারোপ করা হয়। একজন মন্ত্রী বলেছেন, হিজাব নিয়ে বিতর্কসহ সবগুলো দিক থেকে হত্যাকাণ্ডের তদন্ত করা হবে।

২৬ বছর বয়সী হর্ষ হত্যার ঘটনায় এরই মধ্যে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। জানা গেছে, গাড়িতে করে এসে কয়েকজন লোক গত রবিবার রাতে হর্ষকে ছুরিকাঘাত করে। পরে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এ ঘটনার সঙ্গে হিজাব বিতর্কের যোগসূত্র দেখছে না পুলিশ। তবে হর্ষ হত্যাকাণ্ডে মুসলিমদেরই দায়ী করেছেন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। কংগ্রেসের উসকানিতে ঘটনাটি ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে চার যুবক হর্ষকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় দদ্দাপেটে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা হয়েছে।  
সূত্র : এনডিটিভি।

 

 

কিউটিভি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

▎সর্বশেষ

ad