ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পূর্ব ইউক্রেনে ট্যাংক ও সেনা পাঠিয়েছে রাশিয়া : যুক্তরাজ্য

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:২২:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে ‘শান্তি রক্ষায়’ সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই সেখানে ট্যাংক পাঠিয়ে দিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মঙ্গলবার সকালে স্কাই টিভিকে এ কথা বলেন। ব্রিটিশ মন্ত্রীর মতে,  এটা আগ্রাসন শুরুরই লক্ষণ। ভ্লাদিমির পুতিন সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশপন্থী লুহানস্ক এবং দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

পুতিনের ঘোষণায় পাশ্চাত্যের সঙ্গে সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। রাশিয়া ওই অঞ্চলের স্বাধীনতাকে সমর্থনের নামে ইউক্রেনে সেনা অভিযানের প্রস্তুতি নিতে পারে বলে পশ্চিমারা ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছিল। পুতিন বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনে ‘শান্তি রক্ষার’ কাজ করবে। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি একে ‘বাজে কথা’ বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র মনে করছে, পুতিন ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত।

পুতিনের রাতের ভাষণের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে গভীর রাতে একটি জরুরি বৈঠক করেছে। সেখানে একাধিক দেশ যুদ্ধ এড়াতে শান্তি ও কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন তার দেশ কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত। তবে তিনি আগ্রাসন বাড়ার জন্য ইউক্রেনকে দোষারোপ করে পুতিনের অভিযোগেরই পুনরাবৃত্তি করেন। ইউক্রেন তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

বিশ্লেষকরা বলছেন, পুতিন তার সোমবার রাতের জ্বালাময়ী ভাষণেই সম্ভাব্য সামরিক পদক্ষেপের ভিত্তি তৈরি করেছিলেন। ওই ভাষণে তিনি দাবি করেছিলেন, ইউক্রেনের একটি সত্যিকারের রাষ্ট্র হওয়ারই কোনো ইতিহাস নেই। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিন দেশটি কৃত্রিমভাবে তৈরি করেছিলেন। তিনি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পুতুল বলেও অভিযুক্ত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ইউক্রেন ভীত নয় এবং কারো কাছে কিছু ছেড়ে দেবে না। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা আজ মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে আরো পদক্ষেপের ঘোষণা দেবে।  

সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad