ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৌদিতে হুথিদের ড্রোন হামলা, আহত ১৬

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:১৯:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান শহরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় বিদেশি নাগরিকসহ ১৬ জন আহত হয়েছে। কিং আবদুল্লাহ বিমানবন্দর লক্ষ্য করে হুথিরা হামলা চালায় বলে জানিয়েছে সৌদির সংবাদ সংস্থা এসপিএ।

আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক, সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তেমনটাই জানানো হয়েছে। 

খবর অনুযায়ী, হুথিদের ছোড়া ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়েই আহতদের ঘটনা ঘটেছে। সৌদির দাবি, ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে এই ড্রোন হামলা পরিচালনা করেছে হুথিরা।

এ নিয়ে এক সপ্তাহে দুইবার সৌদির বিমানবন্দরে হামলা চালালো হুথিরা।

কিউটিভি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad