ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বুরকিনা ফাসোয় সোনার খনিতে বিস্ফোরণ, ৬০ জনের মৃত্যু

admin | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৪৫:৩৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চেলে সোনার খনিতে বিস্ফোরণে মারা গেছেন অন্তত ৬০ জন মানুষ। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একটি সোনার খনিতে সোমবার এই বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।   

স্থানীয় কর্মকর্তা এবং হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমে গোমগোম্বিরোর একটি অস্থায়ী সোনার খনিতে  ডিনামাইটের একটি স্টক বিস্ফোরণের সময় বিস্ফোরণটি ঘটে।

একটি হাসপাতালের সূত্র বলেছে ” আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।“

বিস্ফোরণে আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সূত্রটি। 

ওই স্থানে ঠিক কী ধরনের সোনার খনন চলছিল তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক কোম্পানি দ্বারা চালিত কিছু বড় সোনার খনি রয়েছে দেশটিতে। তবে শত শত ছোট, অনানুষ্ঠানিক সাইট রয়েছে যেগুলি তদারকি বা নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে।

শিশুরা প্রায়ই এই তথাকথিত কারিগর এসব খনিতে কাজ করে এবং এসব খনিতে দুর্ঘটনা ঘটে প্রায়ই। 

কিউটিভি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

▎সর্বশেষ

ad