ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেন থেকে ছোড়া গোলায় রাশিয়ার ‘সীমান্ত স্থাপনা ধ্বংস’

admin | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:০৪:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা একটি স্থাপনা ধ্বংস হয়েছে।  যেটি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যবহার করত। খবর আল জাজিরার। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সীমান্তে কোনো ধরনের গোলা ছোড়েনি তারা। 

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছে, দক্ষিণ-পূর্ব রোস্তভ প্রদেশে থাকা স্থাপনাটি ইউক্রেনের গোলাবর্ষণে পুরোপুরি ধসে পড়েছে।  যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে ১৫০ মিটার দূরে ইউক্রেনের সীমান্ত। বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু কি দিয়ে হামলা করা হয়েছে সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই স্থানে এসেছেন। 

ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় একটি ছোট এক রুমের বিল্ডিয়ের ছাদ ও দেওয়াল ধসে পড়ে আছে। আর সেখানে পড়ে আছে রাশিয়ার পতাকা। তবে ঘটনাটি সত্যি কিনা সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে ইউক্রেনে হামলা করতে মিথ্যার আশ্রয় নেবে রাশিয়া। যুক্তরাষ্ট্র থেকে পরিষ্কার করে বলা হয়েছে রাশিয়া দাবি করবে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এরপর নিজেদের নিরাপত্তার অযুহাত দেখিয়ে ইউক্রেনে হামলা করবে তারা। 

সূত্র: আল জাজিরা, রয়টার্স

 

 

কিউটিভি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

▎সর্বশেষ

ad