ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

স্বাস্থ্য পরীক্ষা করতে দিল্লি গেলেন ওবায়দুল কাদের

admin | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৩১:২৫ পিএম

ডেস্ক নিউজ : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি গিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মীনি ইসরাতুন্নেছা কাদের তাঁর সফরসঙ্গী ছিলেন। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে দিল্লির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

▎সর্বশেষ

ad