ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি

admin | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৫৪:২১ এএম

ডেস্ক নিউজ : মাতৃভাষা, মাতৃভূমি সবার মা জননী
এর চেয়ে দামী কিছু আছে আর ধরণী?

মায়ের শেখানো বুলি
সারা জীবনের হাতিয়ার।
মায়ের আবাসভূমি 
এক মহা রত্নাধার। 
   
ক্ষমতায় করে ভর বর্বর দেখায় তার বাড়
মার অসম্মান হলে কেউ দেয় না তার ছাড়
এসবের অপমানে প্রতিশোধ নেয় দিয়ে মার।
 
প্রকৃতির গড়া দুনিয়ার সকল ভাষা। 
বাঙালির বাংলা হয়নি কারো মনগড়া। 
শাসক রক্ষক নাগরিক থাকে সদা নিরাপদ 
আমাদের রক্ষক হয়ে ভক্ষক বাঁধত আপদ।
   
প্রতিবাদ সোচ্চার ভাসানী, শহীদুল্লাহ, শেরে বাংলা, বঙ্গবন্ধু, তর্কবাগীশ, গাজীউল। 
অনেকের মাঝে অলি আহাদ, মতিন, আবুল কাশেম, এনামুল, শামসুল। 
 
জনদাবি না মানলেই জন আন্দোলন খুব সাধারণ।
অথচ নুরুল আমিনের চলে নির্বিচারে গুলিবর্ষণ।
রফিক, সালাম, জব্বার, বরকত, অহি, আউয়াল,
শফিউরদের ঝড়ে অকালে জীবন। 
 
ভাষার লাগি জীবন বিলি দেয়নি কোন জাতি তবে বাঙালি।
স্মরণীয় সেই দিনটি বায়ান্নেরই একুশে ফেব্রুয়ারি। 
ইউনেস্কো দিলো দিনটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি।

কিউটিভি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /৮ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ /সকাল ১১:৫৩

▎সর্বশেষ

ad