ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যে কোনো শর্তে পুতিনের সাক্ষাৎ চান বাইডেন

admin | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৩৩:২৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন সংকট নিরসনে যে কোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

তবে, রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ৩৫ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। জার্মানির মিউনিখ শহরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 

ইউক্রেনের জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ডেও সহায়তা করবে বিশ্বব্যাংক। 

এর আগে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের পূর্ব ইউরোপের দেশটি ছেড়ে আসতে বলেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস।

কিউটিভি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad