ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই’

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:৪৫:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু কি ধরনের নিষেধাজ্ঞা সেটি এখনো স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেনই উক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি।

তিনি বলেছেন, বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই। রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে বসে তাহলে তাদের ওপর কি ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি এখনই সকলের সামনে উন্মোচন করা হোক। যুদ্ধ বেধে গেলে কি হবে সেটি তাদেরও জানা দরকার আমাদেরও জানা দরকার। 

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন। ভ্লদিমির জেলনস্কি আরও বলেন, আমাদের দেশ আক্রমণের শিকার হওয়ার পর অথবা আমাদের কোনো সীমানাই না থাকে, যদি আমাদের অর্থনীতি ব্যবস্থা ভেঙে যায় তাহলে তখন এসব নিষেধাজ্ঞা দিয়ে আমরা কি করব?

এদিকে, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া প্রায় দেড় লক্ষাধি বেশি সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। গত বুধবার থেকেই তাদের গতিবিধিতে বিশেষ পরিবর্তন এসেছে। মহড়া, প্রশিক্ষণের পরিমাণ বেড়েছে। ফলে যে কোনও মুহূর্তেই ইউক্রেনের উপর হামলা চলতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া যে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে, তারমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে। গত ৪৮ ঘণ্টায় তারা কৌশলগত সামরিক আকার নিয়েছে। এই সামরিক অবস্থানগুলি ছিক সীমান্তের কাছেই, যেখানে আগে থেকেই রাশিয়ার সেনাবাহিনী হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad