ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৎ ছেলে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রেমিকসহ নারীর ‘আত্মহত্যা’

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:৫০:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার। সেখানে পরকীয়ার সম্পর্কে থাকা বাসনা পুরকাইত (৩৪) নামে এক নারী ও মানস সাউ (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকার বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বাসনা পুরকাইতের বিয়ে হয়। বাসনা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। তবে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল। সাম্প্রতিক সময়ে কাজের প্রয়োজনে বাসনার স্বামী ও সৎ ছেলে বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাসনার সঙ্গে তিন বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ও সৎ ছেলের অনুপস্থিতিতে বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে।

সর্বশেষ গতকাল শনিবার বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। তার সঙ্গে আপত্তিকর অবস্থায় সৎ মা বাসনাকে দেখে ফেলে ছেলে। বিষয়টি জানাজানি হলে রাতেই নিজদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দু’জনে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে উস্থি থানার পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউটিভি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad