ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রানি এলিজাবেথ করোনাক্রান্ত

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:১০:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানির ‘মৃদু ঠাণ্ডার মতো উপসর্গ’ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরে ‘অল্প দায়িত্ব’ পালন তিনি চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। 

তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযখ নির্দেশনা মেনে চলবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।করোনাক্রান্ত ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহে প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।

কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।গত বছর রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন।  গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না।  বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না।  গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, ‘আমাদের কেউ সব সময় বাঁচবে না।’

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

▎সর্বশেষ

ad