ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার’

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৬:৫৩:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়। তিনি আরও বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। সেই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন এ কথা বলেন। 

এ সময় জনসন আরও বলেন, ১৯৪৫ সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি। এদিকে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। 

যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিনদিকে রাশিয়া ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে, যেকোনো দিন যেকোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে।

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

▎সর্বশেষ

ad