ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফেরিতে অগ্নিকাণ্ডের দুই দিন পর গ্রীসে একজনকে জীবিত উদ্ধার!

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:৪৮:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আইওনিয়ান সাগরে ফেরিতে আগুন লাগার ঘটনার দুই দিন পর একজনকে জীবিত উদ্ধার করেছে গ্রীসের উদ্ধারকারীরা। শুক্রবার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তি নিজেই উদ্ধারকারীদের সাথে যোগাযোগ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনো ফেরিটিতে থাকা ১১ জনের খোঁজ পাওয়া যায়নি। খবর বিবিসি।

এর আগে ওই ফেরি থেকে ২৯০ জনকে জীবিত উদ্ধার করেছিলো ইতালি ও গ্রিসের উদ্ধাকারীরা। ‘ইউরোফেরি অলিম্পিয়া’ নামের ওই ফেরিটি গ্রিস থেকে ইতালির দিকে যাচ্ছিলো। ভিডিওতে দেখা যায়, পথে আগুন লাগলে নাবিক যাত্রীদের ফেরি থেকে বেরিয়ে যেতে বলেন। আইওনিয়ার গর্ভনর জানিয়েছিলেন, ফেরির অধিকাংশ যাত্রীই ইতালির নাগরিক। গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিতে ২৩৯ যাত্রী এবং ৫১ জন ক্রু সদস্য ছিলেন। তবে তাদের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিলো না। 

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৬

▎সর্বশেষ

ad