ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউনিসের তাণ্ডবের মধ্যে হিথ্রোতে নামাল বিমান!

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৫৮:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে বিধ্বস্ত ব্রিটেনসহ গোটা ইউরোপ। বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। এ পরিস্থতিতে দুটি বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। খবর আনন্দবাজার পত্রিকার। এয়ার ইন্ডিয়ার দুই পাইলট শুক্রবার বিকালে দক্ষতার সঙ্গে দুটি বোয়িং ড্রিমলাইনার বিমানকে অবতরণ করিয়েছেন। তারা হলেন— ক্যাপ্টেন অঞ্চিত ভরদ্বাজ ও আদিত্য রাও।

ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের দাপটে একের পর এক বাড়ির ছাদ উড়ে গেছে। ভেঙেছে গাড়ি, উপড়ে গেছে গাছ। বিধ্বস্ত পরিবহণব্যবস্থাও। এ অবস্থায় যেভাবে দক্ষতার সঙ্গে বিমান দুটি নিরাপদে অবতরণ করিয়েছেন এয়ার ইন্ডিয়ার দুই বিমানচালক, তাকে ‘অবভাবনীয়’ বলে মন্তব্য করেছে বিমান সংস্থাটি। সংস্থার এক কর্মকর্তার বলেন, যখন অন্য বিমান সংস্থা পারেনি, তখন আমাদের পাইলটরা দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়েছেন। তাও একবারে সরাসরি। খারাপ পরিস্থিতির জন্য যখন অন্য বিমানকে ‘গো অ্যারাউন্ড’ (পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের ওপরে চক্কর খাওয়া) করতে বলা হচ্ছিল।

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad