ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৪৪:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  জার্মান নাগরিকদের এখনই ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য জরুরিভাবে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ চালানোর প্রবল আশঙ্কার মধ্যে জার্মানি এ ঘোষণা দিয়েছে।

জাতীয় বিমান সংস্থা লুফথানসা বলেছে, তারা পরিসেবা বন্ধ করার আগে শনি ও রবিবার দুটি শহরে নিয়মিত ফ্লাইট স্থগিত করছে।

এতে বলা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের ফ্লাইট অব্যাহত থাকবে এবং লুফথানসা আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে।

এই ঘোষণাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তার দেশের প্রতি পশ্চিমাদের সমর্থন জোরদারের লক্ষ্যে মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের জন্য উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

▎সর্বশেষ

ad