ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরী বউকে ফিরে পেতে যুবকের কাতর আর্জি!

admin | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:০৫:২৯ পিএম

ডেস্ক নিউজ :  বউ খুব সুন্দরী, কিন্তু স্বামীর সঙ্গে সংসার করতে চান না। স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। তাই স্ত্রীকে ফিরে পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন এক যুবক! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়।

জানা গেছে, হাতে লেখা একটা আবেদনপত্র নিয়েই পুলিশের কাছে হাজির হন নন্দু পাল নামের ওই যুবক। তাঁর আবেদন শুনে পুলিশও হতভম্ব। পুলিশকে নন্দু কাতর আর্জি জানান, ‘স্যর আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’

এর পরের কথা শুনে আরও তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, “স্যর, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।”

নন্দু জানায়, গত বছরের ৩০ এপ্রিল পারিবারিকভাবেই বিয়ে হয় নন্দু ও রিনা পালের। নন্দুর দাবি, তার স্ত্রী ‘স্মার্ট, সুন্দরী এবং উচ্চশিক্ষিত।’ বিয়ের পর মাত্র তিন দিনই তাঁর সঙ্গে থেকেছেন। তারপর বাবারবাড়ি চলে যান রিনা। 

নন্দুর অভিযোগ, বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তার সঙ্গে ফিরে আসতে অস্বীকার করেন তিনি। শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকেরা তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ তার।

স্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাঁকে দেখা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। 

আর এরপরই মূলত আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন নন্দু। সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হন। নন্দু বলেন, “আমি দেখতে খারাপ ঠিকই, কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?” সূত্র- আনন্দবাজার।

কিউটিভি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad