ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বৈঠকে শিক্ষামন্ত্রী

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ১১:৪৮:০৫ এএম

ডেস্ক নিউজ :  শিক্ষাপ্রতিষ্ঠানে আর বাড়ছে না ছুটি। আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে করা যাবে ক্লাস। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
 
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী।

এক মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

কিউটিভি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

▎সর্বশেষ

ad