ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শুভ মাঘী পূর্ণিমা

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১১:২৩:৪০ এএম

ডেস্ক নিউজ :  শুভ মাঘী পূর্ণিমা ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এটি। একই সঙ্গে দিনটি বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক দিনও। 

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

গত বছরের মতো এবারও করোনা স্বাস্থ্যবিধি মেনে মাঘী পূর্ণিমার আয়োজন হবে। এ উপলক্ষে বড় আয়োজন রয়েছে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। সেখানে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষু সংঘের প্লিদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ এবং আলোচনাসভা। এ ছাড়া সব বৌদ্ধ বিহারে ধর্মীয় কার্যাদি ও বুদ্ধপূজা উৎসর্গের পর বিকেলে ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এদিন সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের ভাষিত অনিত্য ভাবনা করেন। ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করেন এবং জীবনকে শীলময়, ভাবনায় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হন। এছাড়াও সারা বিশ্বের বৌদ্ধরা এই মহান তিথিটি নানা অনিত্য সভা এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপন করবেন। 

দিনব্যাপী সব বিহারে, প্যাগোডায় এবং নিজ বাসস্থানে অনিত্য গাথা আবৃত্তি, মরণানুস্মৃতি ভাবনা করা হয়। বিহারে সংঘদান ও বুদ্ধপূজাসহ অষ্টশীল গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

▎সর্বশেষ

ad