ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ঊর্ধ্বমুখী বাজার, নাভিশ্বাস ক্রেতার

admin | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৩২:২৬ পিএম

ডেস্ক নিউজ :  সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম দুই ধাপ বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।  বেড়েছে পিয়াজ ও আলুর দাম। গত দশদিনের ব্যবধানে গরুর মাংশ কেজিতে বেড়েছে ৫০ টাকা। ভরা শীতেও সবজির বাজারে স্বস্তি নেই। সব ধরণের সবজির দাম ঊর্ধ্বমুখী। 

চলছে ভরা শীত মৌসুম। প্রতিবছর এসময়ে শীত কালিন সবজিতে ভরপুর থাকে বাজার। তবে কয়েক দফা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। দোকানিরা জানান, সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। 

সপ্তাহের ব্যবধানে দুই দফা বেড়েছে সয়াবিনের দাম। গেল সপ্তাহে প্রতি লিটার তেলের দাম ছিলো ১শ ৬০ টাকা। এ সপ্তাহে সেই তেল বিক্রি হচ্ছে ১শ ৬৮থেকে ৭০ টাকায়। আর দাম না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল।

একজন ক্রেতা বলেন, “সপ্তাহে যদি দুবার দাম বাড়ে তাহলে ২০২২ সালেই এক হাজার টাকায় পাঁচ লিটার  সয়াবিন তেল কিনতে হবে।“

৬শ টাকার গরুর মাংশ ৫০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬শ ৫০ টাকায়। সব ধরনের মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। সরবরাহ কমেছে মাছেরও।

দুই দিনের ব্যবধানে দেশি পেয়াঁজের দাম কেজিতে ১০টাকা বেড়েছে। আর আলু কেজিতে বেড়েছে ৪  টাকা। তবে, আদা রসুনের দাম স্থিতিশীল। 

সাধাণর মানুষ বলছেন নিত্য পণ্যের বাজার বৃদ্ধিতে মাথায় হাত তাদের। একজন ক্রেতা বলেন, যে লেবু ৩০ টাকা ছিলো তা আজ ৫০ টাকা, মটর শিম কাল ৭০ টাকা ছিল আজ ৯০ টাকা। 

আরেকজন ক্রেতা বলেন, “ এই মৌসুমে কখনও ৫০ টাকা কেজি টমেটো থাকেনা, তবে এবারে তাই রয়েছে।“
বাজারে কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ক্রেতারা। 

কিউটিভি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad